চিকিৎসক দেবাশিস ও আসফাকুল্লার বদলির নির্দেশ বাতিল করল হাইকোর্ট
কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে চিকিৎসক অনিকেত মাহাতোর ট্রান্সফারের নির্দেশও বাতিল করা হয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ঋতব্রতকুমার মিত্র নির্দ
চিকিৎসক দেবাশিস ও আসফাকুল্লার বদলির নির্দেশ বাতিল করল হাইকোর্ট


কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে চিকিৎসক অনিকেত মাহাতোর ট্রান্সফারের নির্দেশও বাতিল করা হয়েছিল।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ঋতব্রতকুমার মিত্র নির্দেশ দেন, রাজ্যের স্বাস্থ্য দফতরের এই পোস্টিংয়ের সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। রাজ্য স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের এসওপি বিরোধী এই পোস্টিংয়ের সিদ্ধান্ত। তাই স্বাস্থ্য দফতরের নির্দেশ খারিজ করা হয়েছে।

গত বছরআসফাকুল্লা জুন মাসে জুনিয়র ডাক্তার দেবাশিস, ও অনিকেতের বদলির নির্দেশ নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই চিকিৎসকরা কোথায় নিয়োগ চান, সে বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়ায় সিনিয়র রেসিডেন্টদের কাছে তা নিয়মমাফিক জানতে চাওয়া হয়েছিল। অভিযোগ, এর পরে এই তিন চিকিৎসক পছন্দের জায়গায় ‘পোস্টিং’ পাননি।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ারা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande