পুলিশের জালে হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর
নদিয়া, ১৭ এপ্রিল, (হি.স.): শুক্রবার কল্যাণী পুলিশের জালে হরিণঘাটার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালাল। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে সরগরম নদিয়ার রাজনীতি। ধৃত রাজীব দালাল হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। স
পুলিশের জালে হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর


নদিয়া, ১৭ এপ্রিল, (হি.স.): শুক্রবার কল্যাণী পুলিশের জালে হরিণঘাটার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালাল। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে সরগরম নদিয়ার রাজনীতি।

ধৃত রাজীব দালাল হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন।

সম্প্রতি হরিণঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। মনোনয়ন ঘিরেই রিটার্নিং অফিসারের সঙ্গে রাজীব দালালের বচসা বাধে। সেই ঘটনার জেরে কল্যাণী থানায় একটি অভিযোগও দায়ের হয়েছিল।

তার ভিত্তিতেই শুক্রবার রাজীব দালালের বাড়িতে অভিযান চালায় কল্যাণী থানার পুলিশ। তল্লাশি শেষে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।

তাঁর স্ত্রী-র অভিযোগ, “সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি, তল্লাশির কারন জানতে চাওয়া হলেও পুলিশ চুপ করেছিল।” ‘বেআইনি গ্রেফতার’-এর অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande