পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক শিল্প অন্য রাজ্যে চলে যাচ্ছে, দাবি ফড়নবিসের
কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক শিল্প আজ অন্য রাজ্যে চলে যাচ্ছে। সেই শিল্পের একটি বড় অংশ মহারাষ্ট্রে বিনিয়োগ করছে। শুক্রবার কলকাতায় এক পাঁচতারা হোটেলে এই মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সাংবাদিক স
পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক শিল্প অন্য রাজ্যে চলে যাচ্ছে, দাবি ফড়নবিসের


কলকাতা, ১৭ এপ্রিল, (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক শিল্প আজ অন্য রাজ্যে চলে যাচ্ছে। সেই শিল্পের একটি বড় অংশ মহারাষ্ট্রে বিনিয়োগ করছে। শুক্রবার কলকাতায় এক পাঁচতারা হোটেলে এই মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক বড় শিল্প সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে, যাদের বহু বছরের উপস্থিতি ছিল বাংলায়। তারা এখন অন্যত্র স্থানান্তরিত হচ্ছে। প্রায় ১৪০০ টির মতো শিল্প পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রে গিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি স্পষ্টভাবে জানান, তালিকাভূক্ত বড় বড় কোম্পানিগুলোর একটি রাজ্য ছেড়ে চলে যাওয়া মানেই সেখানে বিনিয়োগের পরিবেশে সমস্যা রয়েছে। শুধু রেজিস্ট্রেশন দিয়ে শিল্পের উন্নয়ন মাপা যায় না, বাস্তবে কতগুলি উৎপাদন করছে সেটাই আসল সূচক।

যুব সমাজ প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ ৩৫ বছরের নিচে এবং এই বিপুল যুবশক্তির জন্য কর্মসংস্থান তৈরি করতে হলে শিল্পায়ন অত্যন্ত জরুরি। সরকার একা চাকরি দিতে পারে না, বরং একটি সহায়ক পরিবেশ তৈরি করতে পারে— যেখানে বেসরকারি ক্ষেত্রের কর্মসংস্থান তৈরি করবে।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে ঋণের ফাঁদে পড়ে গেছে। রাজ্যের GSDP-এর তুলনায় ঋণের পরিমাণ প্রায় ৩৯ শতাংশে পৌঁছেছে, যেখানে ২৫ শতাংশের বেশি হলেই তা বিপজ্জনক হিসেবে ধরা হয়। তুলনায় মহারাষ্ট্রে এই হার প্রায় ১৮ শতাংশ।

তিনি আরও বলেন, রাজ্যে নেওয়া ঋণ মূলত উন্নয়নের জন্য নয়, বরং আগের ঋণের সুদ মেটানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভারসাম্য আরও খারাপ হচ্ছে। পাশাপাশি মূলধনী ব্যয়েও (ক্যাপিটাল এক্সপেন্ডিচার) পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande