দিল্লিতে ২০০ নতুন ইলেকট্রিক বাসের সূচনা, আন্তঃরাজ্য রুটেও পরিষেবা শুরু
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): দিল্লিতে গণপরিবহণকে আরও পরিবেশবান্ধব করতে ২০০টি নতুন ইলেকট্রিক বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শুক্রবার পূর্ব বিনোদ নগর ডিপোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বাসগুলিকে সবুজ সংকেত দেখান। এই সঙ্
দিল্লিতে ২০০ নতুন ইলেকট্রিক বাসের সূচনা, আন্তঃরাজ্য রুটেও পরিষেবা শুরু


নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): দিল্লিতে গণপরিবহণকে আরও পরিবেশবান্ধব করতে ২০০টি নতুন ইলেকট্রিক বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শুক্রবার পূর্ব বিনোদ নগর ডিপোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বাসগুলিকে সবুজ সংকেত দেখান।

এই সঙ্গে দিল্লি-রোহতক আন্তঃরাজ্য বাস পরিষেবারও সূচনা করা হয়েছে। পাশাপাশি মদনপুর খাদারে বাস টার্মিনালেরও নতুন বাস উদ্বোধন এবং ডিটিসি-র প্রশাসনিক ভবনেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী ডঃ পঙ্কজ কুমার সিং।

মুখ্যমন্ত্রী জানান, রাজধানীকে সবুজ, স্মার্ট ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন বাস যুক্ত হওয়ায় ডিটিসি বহরের সংখ্যা বেড়ে প্রায় ৬৩০০-তে পৌঁছেছে। বর্তমানে দিল্লিতে ৪৫০০-র বেশি ইভি বাস চলাচল করছে এবং ২০২৬ সালের মধ্যে তা ৭০০০-এ পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দিল্লি-রোহতক রুটে বাস চলবে আইএসবিটি কাশ্মীরি গেট ও পীরাগড়ি চক হয়ে, যার মধ্যে টিকরি বর্ডার,বাহাদুরগড়, রোহাদ, সাম্পলা এবং রোহতক প্রভৃতি গুরুত্বপূর্ণ স্টপেজ থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande