বিজেপি প্রার্থীর সমর্থনে শিলিগুড়িতে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর
শিলিগুড়ি, ১৭ এপ্রিল (হি.স.): রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা শুক্রবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী শঙ্কর ঘোষের সমর্থনে শিলিগুড়িতে একটি রোড শো করেন। তিনি এ দিন বলেন, বাংলার মানুষ দুর্নীতি ও তোষণের রাজনীতির কারণে পুরোপুরি অতিষ্ঠ। গ
বিজেপি প্রার্থীর সমর্থনে শিলিগুড়িতে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর


শিলিগুড়ি, ১৭ এপ্রিল (হি.স.): রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা শুক্রবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী শঙ্কর ঘোষের সমর্থনে শিলিগুড়িতে একটি রোড শো করেন। তিনি এ দিন বলেন, বাংলার মানুষ দুর্নীতি ও তোষণের রাজনীতির কারণে পুরোপুরি অতিষ্ঠ। গতবারও আমি এখানে এসেছিলাম এবং তা প্রত্যক্ষ করেছিলাম। এবার বাংলার মানুষ দুর্নীতিমুক্ত সরকার গড়ার জন্য মনস্থির করে ফেলেছেন।

সাংবাদিকদের ভজন লাল শর্মা বলেন, বাংলায় আমি যে পরিবেশ দেখছি, তা আমাকে সম্পূর্ণ আত্মবিশ্বাস দিয়েছে। বিজেপি-ই এবার ক্ষমতায় আসবে। রাজ্যের মানুষ পরিবর্তন চায়।

এই রোড শো-তে বিপুল সংখ্যক বিজেপি নেতা ও কর্মী অংশগ্রহণ করেন। নির্বাচনের আগে বিশাল এই রোড শো বিজেপির শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande