পবন খেরার উচিত অসমে গিয়ে আত্মসমর্পণ করা : কলকাতায় মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার
কলকাতা, ১৭ এপ্রিল ( হি. স.) : কংগ্রেস নেতা পবন খেরা সুপ্রিম কোর্ট থেকে তাৎক্ষণিক স্বস্তি না পাওয়ায় কড়া প্রতিক্রিয়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পবন খেরার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা এবং গুয়াহাটিতে গিয়ে আইনি প্রক্রিয়া ম
হিমন্ত বিশ্ব শর্মা


কলকাতা, ১৭ এপ্রিল ( হি. স.) : কংগ্রেস নেতা পবন খেরা সুপ্রিম কোর্ট থেকে তাৎক্ষণিক স্বস্তি না পাওয়ায় কড়া প্রতিক্রিয়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পবন খেরার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা এবং গুয়াহাটিতে গিয়ে আইনি প্রক্রিয়া মেনে চলা। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কলকাতায় এসে তিনি এই মন্তব্য করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, পবন খেরার করা একটি আবেদনের শুনানির পর সুপ্রিম কোর্ট মঙ্গলবার পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে, খেরাকে আগাম জামিনের জন্য গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। শীর্ষ আদালত আরও স্পষ্ট করেছে যে, হাইকোর্ট যখন এই মামলার শুনানি করবে, তখন যেন তারা সুপ্রিম কোর্টের কোনও পর্যবেক্ষণের দ্বারা প্রভাবিত না হয়। আদালত এও জানিয়েছে যে, পবন খেরা যদি অসমের সংশ্লিষ্ট আদালতে আগাম জামিনের আবেদন করেন, তবে বর্তমান নির্দেশের কোনও প্রতিকূল প্রভাব সেই আবেদনের ওপর পড়বে না।

এই পুরো বিষয়টি অসম পুলিশে দায়ের হওয়া একটি এফআইআর-এর সঙ্গে যুক্ত। অভিযোগ অনুযায়ী, পবন খেরা জনসমক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর বিরুদ্ধে একাধিক পাসপোর্ট রাখা এবং বিদেশের সম্পত্তি গোপন করার মতো অভিযোগ এনেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই আইনি প্রক্রিয়া জারি রয়েছে।

কলকাতা থেকে হিমন্ত বিশ্ব শর্মার এই বার্তা রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি করেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande