কর্ণাটকে মর্মান্তিক পথদুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু, আশঙ্কাজনক ২ শিশু
যাদগিরি (কর্ণাটক), ১৭ এপ্রিল (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের যাদগিরি জেলার সুরপুর তালুকের দেবাপুরের কাছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। পুলিশ সূত্রে জানা গে
কর্ণাটকে মর্মান্তিক পথদুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মৃত্যু, আশঙ্কাজনক ২ শিশু


যাদগিরি (কর্ণাটক), ১৭ এপ্রিল (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের যাদগিরি জেলার সুরপুর তালুকের দেবাপুরের কাছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেট বাস ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরই গাড়ি ও বাসে আগুন ধরে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃতরা সকলেই রায়চুর জেলার সিরওয়ার শহরের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন কাউন্সিলর কৃষ্ণ নায়ক, তাঁর স্ত্রী, পরিবারের আরও সদস্য ও এক শিশু। অমাবস্যা উপলক্ষে বেণুগোপাল মন্দির থেকে দর্শন সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

যাদগিরির পুলিশ সুপার পৃথ্বী শঙ্কর জানিয়েছেন , গাড়িতে মোট ৮ জন ছিলেন। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার পর বাসটি প্রায় ৫০ মিটার পর্যন্ত গাড়িটিকে টেনে নিয়ে যায়। আহত দুই শিশুকে যাদগিরির হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande