প্রয়াগরাজে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত দুই
প্রয়াগরাজ, ১৭ এপ্রিল ( হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি পথ দুর্ঘটনা হয় শুক্রবার। প্রয়াগরাজের থারওয়াই থানার অন্তর্গত থানাপুর গ্রামের কাছে একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। আহত আরও দুজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে,
প্রয়াগরাজে বেপরোয়া ট্রাকের ধাক্কায় হত এক বাইকারোহী, আহত দুই


প্রয়াগরাজ, ১৭ এপ্রিল ( হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি পথ দুর্ঘটনা হয় শুক্রবার। প্রয়াগরাজের থারওয়াই থানার অন্তর্গত থানাপুর গ্রামের কাছে একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। আহত আরও দুজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম রঞ্জিত (২৫)। সে প্রয়াগরাজের ঝুনসি থানার অন্তর্গত মালওয়া গ্রামের বাসিন্দা।

এদিন সকালে নিহত রঞ্জন তার অসুস্থ বাবাকে দেখতে যায় বাবুঞ্জের একটি হাসপাতালে। সঙ্গে ছিল আরও দুজন। ফেরার পথে থানাপুর গ্রামের কাছে রাস্তার উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাদের বাইকে। স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রঞ্জিতের মৃত্যু হয়। আহত বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande