মহারাষ্ট্রে অত্যাধুনিক এক লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে
মুম্বই , ২ এপ্রিল(হি.স.): বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে মুম্বই মহানগর অঞ্চলে এক লক্ষ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
মহারাষ্ট্রে অত্যাধুনিক এক লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে


মুম্বই , ২ এপ্রিল(হি.স.): বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে মুম্বই মহানগর অঞ্চলে এক লক্ষ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) -এর সভাপতি অজিঙ্ক্যা নায়েক এবং সিডকো-র ব্যবস্থাপনা পরিচালক শ্রী বিজয় সিংঘল এই যুগান্তকারী পরিকাঠামো প্রকল্পের রূপরেখা প্রণয়নের জন্য বিস্তারিত আলোচনায় বসেছেন।

“এই উদ্যোগটি মহারাষ্ট্রের ক্রীড়া জগতের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে ১ লক্ষ দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম শুধু মুম্বই ক্রিকেটকেই উন্নত করবে না, এই স্টেডিয়াম বিশ্ব ক্রীড়া মানচিত্রে মহারাষ্ট্রকে একটি দৃঢ় অবস্থানে তুলে ধরবে। এই বিশ্বমানের পরিকাঠামো যেমন খেলোয়াড়দের বিকাশের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করবে তেমনি উদীয়মান প্রতিভাদের গুরুত্বপূর্ণ পরিচিতি দেবে,” এদিন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নায়েক বলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande