
কলকাতা, ২ মার্চ (হি.স.):আইএসএল ২০২৫-২৬ মরসুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত মুখোমুখি হয়নি। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যকার বহু প্রতীক্ষিত আইএসএল ২০২৬ কলকাতা ডার্বিটি ১২ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মোহনবাগান জানিয়েছে, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রাথমিকভাবে ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। এখন ১৭মে-তে পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি।
এই আইএসএল আসরে দুটো দলই ভালো সূচনা করেছে। ছয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে, যা শীর্ষে থাকা মুম্বই সিটির সঙ্গে এক পয়েন্ট কম। অন্যদিকে, ইস্টবেঙ্গল ১১ পয়েন্ট নিয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে আছে।
এই কলকাতা ডার্বি ম্যাচটি মোহনবাগানের দ্বিতীয় হোম ম্যাচ । আর ইন্টার কাশীর বিপক্ষে মোহনবাগানের ম্যাচটি ২৬ এপ্রিল থেকে পিছিয়ে ১২ মে করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি