দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা
কেপটাউন, ২ এপ্রিল(হি.স.):দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন ৩৭ বছর বয়সে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। দক্ষিণ আফ্রিকার এই টপ-অর্ডার ব্যাটসম্যান প্রোটিয়াদের হয়ে তিনটি ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন। ১৪
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন


কেপটাউন, ২ এপ্রিল(হি.স.):দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন ৩৭ বছর বয়সে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।

দক্ষিণ আফ্রিকার এই টপ-অর্ডার ব্যাটসম্যান প্রোটিয়াদের হয়ে তিনটি ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন। ১৪৬টি ম্যাচে প্রায় ৫০০০ রান করেছেন। তিনি ২০১৯ ও ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৫ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে।

ভ্যান ডার ডুসেনের সেরা পারফরম্যান্স ছিল একদিনের ম্যাচে, যেখানে তিনি ৭১টি ম্যাচ খেলে ৫০.১৩ গড়ে ২৬৫৭ রান করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভ্যান ডার ডুসেন বলেছেন, “গর্বিত হৃদয় নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা করছি।”

একই বিবৃতিতে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন তিনি তার ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এর পাশাপাশি কোচিংয়ের সাথেও যুক্ত হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande