
জৌনপুর, ২ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুর জেলায় এক যুবকের পেটে ছুরিকাঘাতের অভিযোগ। বুধবার গভীর রাতে খেতসরাই থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। যুবকের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান , আহত যুবকের নাম সন্দীপ রাজভর (৩৮)। তিনি অমরেথুভারের বাসিন্দা। বুধবার রাতে তিনি কিছু অজ্ঞাত হামলাকারীর দ্বারা হঠাৎ আক্রান্ত হন। হামলাকারীরা সন্দীপের পেটে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত সন্দীপকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটে ছুরি বিদ্ধ হওয়ায় যুবকটির অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন