
মুম্বই, ২ এপ্রিল (হি.স.): অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত সিনেমা ভূত বাংলা-র মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রযোজক একতা কাপুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, সিনেমাটি ১০ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
একতা কাপুর সামাজিক মাধমে একটি পোস্টে জানিয়েছেন যে, পরিবেশক এবং প্রদর্শকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে, সম্প্রতি ধুরন্ধর ২-এর সাফল্যের কারণে মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এছাড়াও, ভূত বাংলা-র পেইড প্রিভিউ শো ১৬ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হবে। প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাজপাল যাদব এবং টাবু। টিজার প্রকাশের পর থেকেই দর্শকরা সিনেমাটি নিয়ে উত্তেজিত।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন