দিলীপ ঘোষকে ঘিরে পুরিগেটে তুমুল বিক্ষোভ, উত্তপ্ত খড়্গপুর
খড়্গপুর, ২ এপ্রিল (হি. স.) : খড়্গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ-কে ঘিরে তুমুল বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটল। বৃহস্পতিবার এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে
দিলীপ ঘোষ


খড়্গপুর, ২ এপ্রিল (হি. স.) : খড়্গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ-কে ঘিরে তুমুল বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটল। বৃহস্পতিবার এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয় এবং পথ অবরোধের চেষ্টা হয় বলে জানা গেছে।শুধু দিলীপ ঘোষই নন, তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মাঝে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়, ফলে এলাকায় উত্তেজনা আরও বাড়ে।এলাকাবাসীদের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকা আতঙ্কে ছিল, তখন বিজেপির কোনও নেতা-কর্মীকে পাশে পাওয়া যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেই সময় এলাকায় আসেননি বলে দাবি করেন স্থানীয়রা। ভোটের সময় তাঁর আগমনকে কেন্দ্র করেই এই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরিগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande