২০২৫-২৬ অর্থবৰ্ষে পণ্য পরিবহণে উল্লেখযোগ্য ভূমিকা এনএফ রেলের
গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে পণ্য পরিবহণে প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে। উন্নত পরিকাঠামো, উন্নত টার্মিনাল ব্যবস্থাপনা এবং স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ট সমন্বয়ের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে খাদ্য
এনএফ রেলের পণ্য পরিবহণ


গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে পণ্য পরিবহণে প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে। উন্নত পরিকাঠামো, উন্নত টার্মিনাল ব্যবস্থাপনা এবং স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ট সমন্বয়ের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে খাদ্যশস্য, সার, কয়লা, সিমেন্ট এবং পেট্রোলিয়ামজাত সামগ্রীর মতো গুরুত্বপূর্ণ পণ্যসামগ্রীর কার্যকর এবং যথাসময়ে পরিবহণ নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, এই জোনের লোডিংক্ষমতা ও টার্নঅ্যারাউন্ড সময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছিল। যার ফলে পণ্য পরিবহণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদের সদ্ব্যবহার হয়েছে। গ্রাহক-কেন্দ্রিক পদক্ষেপগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল, যার মধ্যে বুকিং প্রক্রিয়াকে সহজ করা, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং পণ্য পরিবহণ টার্মিনালগুলোর উন্নয়ন, যা নতুন যাত্রীকে আকর্ষিত করতে এবং বিভিন্ন শিল্পের সাথে বিদ্যমান অংশীদারিত্বকে শক্তিশালী করতে সহায়তা করেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৫-২৬ অর্থবছরে মোট ১১.৪ মিলিয়ন টন পরিমাণ পণ্য লোডিং অর্জন করেছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি লাভ করে। এই ধারাবাহিক বৃদ্ধি লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং পণ্য পরিবহণ সক্ষমতা মজবুত করার ক্ষেত্রে এই জোনের অব্যাহত মনোযোগকেই উপস্থাপন করে। পণ্য সামগ্রীর মধ্যে পেট্রোলিয়াম তেল ও লুব্রিকেন্ট তার সর্বকালের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে, যেখানে বছরে ১,৪৮৮টি রেক লোড করা হয়েছে। সিমেন্ট, স্টোনচিপস, ডলোমাইট এবং ব্যাম্বো চিপসের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রীর ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, যা পণ্য পরিবহণের সামগ্রিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

পণ্য পরিবহণ সংক্রান্ত কাজেও উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়েছে, পণ্যবাহী রেক আনলোডিঙের মোট সংখ্যা ৬৮৮টি বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবছরের ১২,৩৪৬টি থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ১৩,০৩৪ রেক হয়েছে। এই বৃদ্ধি টার্মিনালের উন্নত উৎপাদনশীলতা এবং বিভিন্ন ডিভিশনের মধ্যে উন্নত সমন্বয়ের বিষয়টি তুলে ধরে। এছাড়া, প্রধান পণ্য সামগ্রীর আনলোডিং কাজে আশাব্যঞ্জক অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। অটোমোবাইল ট্রেফিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সিমেন্ট আনলোডিং ১৮ শতাংশ বেড়েছে। স্টোনচিপস, খাদ্যশস্য (এফসিআই) এবং সারের সেগমেন্টেও ইতিবাচক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

টার্মিনাল পর্যায়ে বেশ কয়েকটি স্টেশন পণ্য আনলোডিং কাজে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে। বাইহাটা ২৪ শতাংশ বৃদ্ধির হারের সাথে শীর্ষস্থান অধিকার করেছে। এর পরে ইচাংসারি এবং স্টার টার্মিনাল রয়েছে, যাদের প্রতিটিতেই ১৮ শতাংশ বৃদ্ধি রেজিস্টার্ড হয়েছে। আজারা ও জিরানিয়ার মতো টার্মিনালগুলোতেও ধারাবাহিক উন্নতি পরিলক্ষিত হয়েছে, যা এই অঞ্চলের লজিস্টিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছে, বলেন কপিঞ্জল কিশোর শর্মা।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সামগ্রিক কাজকর্ম পরিচালনগত উৎকর্ষ, পরিকাঠামো উন্নয়ন এবং গ্রাহক-কেন্দ্রিক পদক্ষেপসমূহের প্রতি এর অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরে। পণ্য পরিবহণের মূল ক্ষেত্রসমূহ ও টার্মিনালগুলোতে অব্যাহত গতি বজায় রেখে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করতে এবং আগামী বছরগুলোতে পণ্য পরিবহণের কার্যকারিতা আরও মজবুত করতে তার পণ্য পরিবহণ সক্ষমতা বৃদ্ধিতে নিবদ্ধ রয়েছে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande