দুই কেন্দ্রে মনোনয়ন জমা হুমায়ুন কবীরের
মুর্শিদাবাদ, ২ এপ্রিল (হি. স.) : মনোনয়নপত্র জমা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার তিনি রেজিনগর এবং নওদা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান, আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দ
দুই কেন্দ্রে মনোনয়ন জমা হুমায়ুন কবীরের


মুর্শিদাবাদ, ২ এপ্রিল (হি. স.) : মনোনয়নপত্র জমা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার তিনি রেজিনগর এবং নওদা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান, আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিনে মুর্শিদাবাদ জেলা শাসকের দফতরে গিয়ে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য রেজিনগর এবং নওদা— এই দুই বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা করলাম।

এই মনোনয়নপত্র কেবল এক সেট কাগজ নয়, এটি রেজিনগর ও নওদার প্রতিটি বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের অঙ্গীকারনামা। শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে বিধানসভায় যাওয়ার যে শপথ আমি নিয়েছি, আজকের এই পদক্ষেপ তারই সূচনা। তৃণমূলের অপশাসন আর তোলাবাজির হাত থেকে মুর্শিদাবাদকে রক্ষা করতে আমাদের এই লড়াই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande