ইস্তাহার প্রকাশ হুমায়ুন কবীরের দলের
মুর্শিদাবাদ, ২ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার রেজিনগর এবং নওদা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। এদিনই তাঁর দলের ইস্তাহারও প্রকাশ করেন হুমায়ুন। ইস্তাহার প্রকাশের পর তিনি জানান, বাংলার শোষিত, বঞ্চিত এবং
ইস্তাহার প্রকাশ হুমায়ুন কবীরের দলের


মুর্শিদাবাদ, ২ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার রেজিনগর এবং নওদা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। এদিনই তাঁর দলের ইস্তাহারও প্রকাশ করেন হুমায়ুন। ইস্তাহার প্রকাশের পর তিনি জানান, বাংলার শোষিত, বঞ্চিত এবং মেহনতি মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে আজ আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম। এটি কেবল একগুচ্ছ প্রতিশ্রুতি নয়, এটি আগামী দিনে আমাদের দলের শাসন পরিচালনার একটি স্বচ্ছ ব্লু-প্রিন্ট।

ইস্তাহারে বিশেষ ভাবে মুর্শিদাবাদের জন্য কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ওই জেলায় বিমানবন্দর তৈরি, বিদুপাড়া থেকে লোকনাথপুর সেতু, ডোমকলে বেশ কয়েকটি ফেরিঘাট সেতু, লোহাদহ ঘাট সেতু তৈরির মতো পদক্ষেপ। সেই সঙ্গে হুমায়ুনরা স্লোগান তুলেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা দায়িত্ব নিচ্ছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande