
মালদা, ২ এপ্রিল (হি.স.): তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, দুর্নীতি, তৃণমূল ও হিংসা সমার্থক হয়ে উঠেছে। স্মৃতি ইরানি এও বলেন, দুর্নীতি ও তৃণমূল, হিংসা ও তৃণমূল একে অপরের সমার্থক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মানুষ সংকল্প করেছেন, একটি দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে, ভয়ের পরিবেশ দূর করতে এবং নারীর মর্যাদা রক্ষা করতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ উঠেছে। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টকে জানান। তার পরেই বৃহস্পতিবার সকালে এসআইআর মামলাটি শুনতে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ