সুপৌলে ৫১৫টি নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার, গ্রেফতার এক ব্যবসায়ী
সুপৌল, ২ এপ্রিল (হি.স.) : বিহারের সুপৌল জেলায় বড়ো সাফল্য পুলিশের। বৃহস্পতিবার থাধি ভবানীপুরের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এক পুলিশ আধিকারিক
সুপাউলে ৫১৫টি নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার, গ্রেফতার এক তরুণ ব্যবসায়ী


সুপৌল, ২ এপ্রিল (হি.স.) : বিহারের সুপৌল জেলায় বড়ো সাফল্য পুলিশের। বৃহস্পতিবার থাধি ভবানীপুরের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যবসায়ীর নাম শশী কুমার যাদব। তিনি থাধি ভবানীপুরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং তার দরজার সামনে ইনজেকশন ভর্তি একটি কালো ব্যাগ খুঁজে পায়। বাজেয়াপ্ত করা ব্যাগটি থেকে পুলিশ ৫১৫টি নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার করে। জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী এই ইনজেকশনগুলো নেশার দ্রব্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং এই বিষয়ে মামলা দায়ের করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande