
মুর্শিদাবাদ, ২০ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদ জেলার ফরাক্কার মানিকনগর গ্রামে এক কংগ্রেস কর্মীর নির্মীয়মান বাড়ির দোতলায় রাখা বোমা বিস্ফোরণে ভেঙে পড়ল দেওয়াল। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক সাইমুল শেখ গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী হন। এ দিন দোতলায় পাঁচিল নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। সাইমুলও তাদের সঙ্গে কাজ করছিলেন। পাশেই একটি ব্যাগে বোমা রাখা ছিল বলে জানা গিয়েছে যা থেকে বিস্ফোরণে দেওয়ালটি ভেঙে পড়ে। হতাহতের খবর নেই। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কোথা থেকে ওই বোমা এল তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ