বেহালা বোধ্যায়নের রৌপ্যজয়ন্তী উদ্যাপন,শরৎ সদনে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : বেহালা বোধ্যায়নের রৌপ্যজয়ন্তী উপলক্ষে শরৎ সদন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠান হয়ে উঠল এক আবেগঘন ও বর্ণাঢ্য মিলনক্ষেত্র। প্রতিষ্ঠানের ২৫ বছরের গৌরবময় পদযাত্রাকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন সখেরবাজার রামকৃষ্ণ মিশনের পূজনীয
বেহালা বোধ্যায়নের রৌপ্য জয়ন্তী সম


কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : বেহালা বোধ্যায়নের রৌপ্যজয়ন্তী উপলক্ষে শরৎ সদন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠান হয়ে উঠল এক আবেগঘন ও বর্ণাঢ্য মিলনক্ষেত্র। প্রতিষ্ঠানের ২৫ বছরের গৌরবময় পদযাত্রাকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন সখেরবাজার রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজ, চিকিৎসক ডা. কিঞ্জল নন্দা, ডা. বি. ডি. মুখার্জি, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার এবং অডিওলজিস্ট ও স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট মহম্মদ শহিদুল আরেফিন-সহ বিশিষ্টরা।

​সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথি সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার পাশাপাশি একাধিক বক্তৃতায় প্রতিষ্ঠানের শিক্ষামূলক ও সাংস্কৃতিক অবদানের কথা তুলে ধরেন বক্তারা। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি, সংগীত, বেহালা ও সিন্থেসাইজারের সুরে মঞ্চ ভরে ওঠে প্রাণবন্ত আবহে।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং ‘বেস্ট স্টুডেন্ট’ পুরস্কার ঘোষণা। এর পাশাপাশি প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রাপথে গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদেরও বিশেষভাবে স্বীকৃতি জানানো হয়েছে। সব মিলিয়ে রৌপ্যজয়ন্তীর এই সমাপনী অনুষ্ঠান একদিকে যেমন স্মৃতিচারণ, তেমনই অন্যদিকে ভবিষ্যতের অগ্রবর্তী যাত্রার অঙ্গীকার হয়ে রইল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande