
হায়দরাবাদ, ২০ এপ্রিল (হি.স.): রবিবার হায়দরাবাদ থেকে হুব্বালি যাওয়ার পথে ফ্লাই৯১-এর একটি যাত্রিবাহী বিমান প্রবল দুর্যোগের কবলে পড়ে। হুব্বালি বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর কাটে। প্রবল ঝাঁকুনিতে বিমানে থাকা ২২ জন যাত্রীর মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার খাতিরে পাইলট বিমানটিকে বেঙ্গালুরুতে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেটি বেঙ্গালুরুতে নামে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে রাত ১১টা নাগাদ বিমানটি পুনরায় হুব্বালি ফেরে। বিমানে থাকা সকলেই সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ