গোঘাটে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসীরা
আরামবাগ, ২১ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাটের কামছে এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে একাই থাকতেন এক বৃদ্ধা। পরিবারের অন্য সদস্যরা কর্মসূত্রে মুম্বই
গোঘাটে গৃহস্থের বাড়িতে চুরি


আরামবাগ, ২১ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাটের কামছে এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে একাই থাকতেন এক বৃদ্ধা। পরিবারের অন্য সদস্যরা কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। সোমবার রাতে এলাকায় এক যাত্রা অনুষ্ঠান ছিল। যাত্রা দেখে বাড়ি ফিরলেও নিরাপত্তার কারণে নিজের বাড়িতে না থেকে পাশেই তাঁর আর এক ছেলের বাড়িতে রাত কাটান তিনি।

মঙ্গলবার সকালে নিজের বাড়িতে ঢুকতে গিয়ে চুরির ঘটনা সামনে আসে। দরজার তালা ভাঙা অবস্থায় ছিল। ঘরে ঢুকে দেখা যায়, আলমারি ভাঙা এবং ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি চালায়। চুরি গেছে প্রায় দেড় ভরি সোনা এবং নগদ প্রায় ৬ হাজার টাকা। শুধু চুরি নয়, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রও তছনছ করে দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই চুরি সংগঠিত হল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande