গাড়ি থেকে ১১৫ কেজির বেশি গাঁজা উদ্ধার, আদালতে পেশ অভিযুক্তদের
কোন্ডাগাঁও, ২১ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায় একটি গাড়ি থেকে ১১৫.২১৪ কিলোগ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
গাড়ি থেকে ১১৫ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

কোন্ডাগাঁও, ২১ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায় একটি গাড়ি থেকে ১১৫.২১৪ কিলোগ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে একটি গাড়িতে ওড়িশা থেকে রায়পুরের দিকে বিপুল পরিমাণ মাদক (গাঁজা) পাচার করা হচ্ছে। সেই মতো গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৩টি প্যাকেটে মোট ১১৫.২১৪ কেজি মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। ঘটনায় রাজস্থানের ভিলওয়াড়ার বাসিন্দা সুরজ সিং রাঠোর এবং পঙ্কজ পুরী গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের বিচারবিভাগীয় হেফাজত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

 rajesh pande