হুইল অফ ফরচুন ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে ২৭ এপ্রিল, প্রোমোতে আবেগপ্রবণ অক্ষয় কুমার
মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : অক্ষয় কুমারের রিয়েলিটি গেম শো, হুইল অফ ফরচুন ইন্ডিয়া–র গ্র্যান্ড ফিনালে হতে চলেছে ২৭ এপ্রিল। এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফারাহ খান, জ্যাকলিন ফার্নান্দেজ এবং ভূমি পেদনেকার। ফিনালে-র আগে প্রকাশিত প্রোমোট
হুইল অফ ফরচুন ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে ২৭ এপ্রিল, প্রোমোতে আবেগপ্রবণ হলেন অক্ষয় কুমার


মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : অক্ষয় কুমারের রিয়েলিটি গেম শো, হুইল অফ ফরচুন ইন্ডিয়া–র গ্র্যান্ড ফিনালে হতে চলেছে ২৭ এপ্রিল। এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফারাহ খান, জ্যাকলিন ফার্নান্দেজ এবং ভূমি পেদনেকার। ফিনালে-র আগে প্রকাশিত প্রোমোটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

জানা গেছে, প্রোমোর মজার মুহূর্তগুলোর মাঝে একটি আবেগঘন মুহূর্তও রয়েছে। যখন শো-এর টিম অক্ষয় কুমারকে বিশেষ শ্রদ্ধা জানায়। শো-এর স্মরণীয় মুহূর্তগুলোর একটি ভিডিও এবং আবেগঘন বার্তা অভিনেতাকে আবেগপ্রবণ করে তোলে। অক্ষয় কুমার জানান যে, প্রায় ২০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে শো-টি ৬৫টি পর্ব সম্পন্ন করেছে। তিনি তাঁর পরিবারের কথা উল্লেখ করে বলেন, তাঁর মামা সব পর্ব দেখেছেন।

উল্লেখ্য, দর্শকরা অধীর আগ্রহে গ্র্যান্ড ফিনালে-র জন্য অপেক্ষা করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande