বাঙালির শিল্প-সংস্কৃতির ছোঁয়ায় সেজে উঠল নতুন বছরের ক্যালেন্ডার, কলকাতায় বর্ণাঢ্য উন্মোচন
কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষের আবহে শহরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার প্রকাশিত হলো একটি বিশেষ ক্যালেন্ডার। এবিজেড ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অভিষেক ভট্টাচা
বাংলা নববর্ষের অভিনব উদ্যোগ


কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষের আবহে শহরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার প্রকাশিত হলো একটি বিশেষ ক্যালেন্ডার। এবিজেড ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অভিষেক ভট্টাচার্য, রিচা রায় এবং টাচ গ্রাফিক্স প্রকাশনীর কর্ণধার সুজয় ভট্টাচার্য।

​এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উন্মোচন করেন জয়ন্ত দাশগুপ্ত, রাজা মুখার্জি, শুভজিত বোস এবং কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী রিজু ঘোষাল। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠান চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যালেন্ডারটি শুধুমাত্র তারিখের সংকলন নয়, বরং এর প্রতিটি পাতায় বাঙালির শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বহুমাত্রিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে। আমন্ত্রিত বক্তারা তাঁদের বক্তব্যে বাংলা নববর্ষের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁরা জানান, এই ধরনের সৃজনশীল উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যকে আরও আকর্ষণীয় করে তুলবে।

​অভিষেক ভট্টাচার্য জানান, আগামী দিনেও বাংলার সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁদের সংস্থা এ ধরনের আরও উদ্ভাবনী প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে।

​এদিনের এই অনুষ্ঠানে শুভ্রা নায়েক, দেবপ্রিয়া দে, পরমিতা আইচ, সায়নী সুলতানাসহ একঝাঁক প্রতিভাবান মডেল অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রসাধন শিল্পী হিসেবে জ্যোতি হালদার, সোনালি নাথ ও তাঁদের সহযোগীদের নিপুণ ছোঁয়ায় অনুষ্ঠানটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন বছরের এই বিশেষ উপহারটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande