ভোটদানের পক্ষে সওয়াল অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের
কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ভোটদানের পক্ষে সওয়াল করেছে। রাজ্যে ভোটের আবহে শনিবার প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা
প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ভোটদানের পক্ষে সওয়াল করেছে। রাজ্যে ভোটের আবহে শনিবার প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ও ইমাম জনাব মুহাম্মাদ শফিক কাসমী ও রাজ্য সাধারণ সম্পাদক জনাব শহুদ আলম–সহ আরও অনেকে। বাংলার প্রথম দফার নির্বাচনে বিপুলভাবে ভোট দেওয়ায় ভোটারদের স্বাগত জানান তাঁরা। তাঁদের বক্তব্য, স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের হার বৃদ্ধি পেয়েছে, তার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ। মহিলাদের উল্লেখযোগ্য ভোটদান নজর কেড়েছে বলেও জানান তাঁরা। উল্লেখ্য, ধর্ম নিরপেক্ষ শাসকের পক্ষে এদিন সওয়াল করেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল–এর কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande