
উত্তর ২৪ পরগনা, ২৫ এপ্রিল (হি.স.): ভোটের আগে বিকট শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া। শনিবার দুপুর বেলাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া। স্থানীয়দের অভিযোগ, থানার পিছন দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে।
স্থানীয়দের অভিযোগ, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু জিনিস ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। হঠাৎ এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ