কানপুরে তিনটি দোকানে অগ্নিকান্ড; মৃত এক, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
কানপুর, ২৫ এপ্রিল ( হি.স.): উত্তর প্রদেশের কানপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘাটামপুর থানার অন্তর্গত বেহতা বুজুর্গ এলাকার দিনা মার্কেটে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় একজন দোকানদারের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও পাঁচজন সদস্য গুরুত
কানপুরে তিনটি দোকানের অগ্নিকান্ডে মৃত এক , বিপুল পরিমান টাকার ক্ষতি


কানপুর, ২৫ এপ্রিল ( হি.স.): উত্তর প্রদেশের কানপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘাটামপুর থানার অন্তর্গত বেহতা বুজুর্গ এলাকার দিনা মার্কেটে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় একজন দোকানদারের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও পাঁচজন সদস্য গুরুতরভাবে আহত হয়েছে । অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রামকিষাণ (৭০)। আহতদের নাম গোমতি, হরিওম, শ্রেয়া, চার মাস বয়সী শিশু শিবাংশ এবং আয়ুশি। শনিবার সকালে ঘটনাটি ঘাটামপুর থানার অন্তর্গত বেহতা বুজুর্গ এলাকার দিনা মার্কেটে ঘটেছে। একই পরিবারের তিন ভাই, রামকিষাণ (৭০), সত্যনারায়ণ এবং রজ্জন লাল এখানে দোকান চালাতেন। একটি ছিল মুদির দোকান, অন্যটি কাপড়ের দোকান এবং তৃতীয়টি একটি জেনারেল স্টোর। প্রথমে আগুন লাগে কাপড়ের দোকানে। দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দোকান মালিককে খবর দেয়। রামকিষাণ ঘটনাস্থলে পৌঁছালেও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে জ্ঞান হারান এবং আগুনে পুড়ে মারা যান। তাঁর স্ত্রী গোমতি, ছেলে হরিওম, পুত্রবধূ শ্রেয়া, চার মাস বয়সী শিশু শিবাংশ এবং ভাইঝি আয়ুশি সকলেই কমবেশি দগ্ধ হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় ভর্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande