উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণদের অভিনন্দন এবং অনুত্তীর্ণদের উৎসাহব্যঞ্জক বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তাদের সাফল্যকে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন ড. শর্মা। এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা (ফাইল ফটো)


গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তাদের সাফল্যকে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন ড. শর্মা।

এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, ‘এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জনকারী আমার সকল তরুণ বন্ধুদের অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদের আশীর্বাদ, পাশাপাশি তোমাদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতাই এই সাফল্যের পথ তৈরি করেছে।’

মুখ্যমন্ত্রী এই ফলাফলকে বৃহত্তর জীবনের যাত্রার শুধু সূচনা বলে উল্লেখ করে শিক্ষার্থীদের আরও বড় লক্ষ্য স্থির করার আহ্বান জানান। তিনি বলেন, ভারত ও অসমে তরুণদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিপুল সুযোগ রয়েছে।

এই সাফল্যকে ‘আগামী দিনের সিঁড়ি’ বলে অভিহিত করে তিনি শিক্ষার্থীদের মনোযোগী থাকতে এবং ভবিষ্যতেও উৎকর্ষ অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের প্রতিও মুখ্যমন্ত্রী উৎসাহব্যঞ্জক বার্তা দেন। তিনি বলেন, হতাশ না হয়ে নিজেদের ফলাফল বিশ্লেষণ করে আরও ভালো প্রস্তুতি নিয়ে আগামীবার আরও ভালো করার চেষ্টা করতে হবে।

তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মন খারাপ করবে না। ফলাফল বিশ্লেষণ করো, ভালোভাবে প্রস্তুতি নাও এবং পরের বার সফল হও। সবার জন্য আমার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande