
সালুম্বর, ২৮ এপ্রিল ( হি. স.): রাজস্থানের সালুম্বরে ঘটলো পথ দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সালুম্বর সড়কের কাছে । বরোদার কাছে সালুম্বর সড়কের একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায় । দুর্ঘটনায় প্রাণ হারায় একই পরিবারের দুই সদস্যের, আহত আরও তিনজন । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম ভাকতনাথ (৮৫) এবং নাথুনাথ (৮০)। তাঁরা দৌলপুরার বাসিন্দা । আহতদের নাম গৌতমনাথ (৮৫), ওমকারনাথ (৭০) এবং রূপনাথ (৭৫)।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , সোমবার ওই পাঁচজন বামনিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার পথে বরোদার কাছে সালুম্বর সড়কের কাছে ঘটে দুর্ঘটনাটি। কালভার্টের কাছে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর আহত গৌতমনাথ , ওমকারনাথ এবং রূপনাথকে উদয়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক