
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাসকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আবারও তলব করেছে। মঙ্গলবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তলব করা হয়েছে। জানা গেছে, সোমবার রাতেই ইডির পক্ষ থেকে এই সমন নোটিশ পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, গত সপ্তাহেও বালি পাচার মামলার তদন্তে কালীঘাট থানার প্রাক্তন ওএস শান্তনু সিনহাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তিনি হাজিরা দেননি। তাঁর পরিবর্তে তাঁর আইনজীবী ইডি দফতরে গিয়েছিলেন। এদিনের এই তলবে তিনি সশরীরে হাজিরা দেবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি