ধানবাদে বাইকে ধাক্কা গাড়ির; মৃত এক দম্পতি, গুরুতর আহত শিশু
ধানবাদ, ২৮ এপ্রিল (হি. স.): ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে ধানবাদের বারওয়াড়া থানা এলাকার জিটি রোডের কাশীতাণ্ডের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তাদের শিশুসন্তান । পুলিশ সূত্র
ধানবাদে বাইকে ধাক্কা গাড়ির; মৃত এক দম্পতি, গুরুতর আহত শিশু


ধানবাদ, ২৮ এপ্রিল (হি. স.): ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে ধানবাদের বারওয়াড়া থানা এলাকার জিটি রোডের কাশীতাণ্ডের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তাদের শিশুসন্তান ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম রাজকুমার মাহাতো এবং তার স্ত্রী সরস্বতী দেবী। তাদের শিশু আহত হয়েছে। তারা রাজগঞ্জের বাগদাহার বাসিন্দা । রাজকুমার মাহাতো পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সোমবার রাতে ওই দম্পতি ও তাদের শিশুসন্তান বাইকে করে গোবিন্দপুর থেকে বারওয়াড়া যাওয়ার পথে যাচ্ছিল। কাশীতাণ্ডের কাছে একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা দেয়। ঘটনায় তিনজনই গুরুতর আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা দম্পতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande