বরাবাঁকিতে গাড়ির ধাক্কায় মৃত দুই বাইক আরোহী
বরাবাঁকি, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকির লোনিকাত্রা থানার অন্তর্গত মঙ্গলপুর কাট গ্রামের কাছে লখনউ-সুলতানপুর সড়কে ঘটল পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। এদিন পুলিশ সূত্র
রাজগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর


বরাবাঁকি, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকির লোনিকাত্রা থানার অন্তর্গত মঙ্গলপুর কাট গ্রামের কাছে লখনউ-সুলতানপুর সড়কে ঘটল পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর।

এদিন পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের নাম উদয়রাজ (৪২) ও বাসুদেব (৪০)। তাঁরা দুজনেই নিজামপুর গোসাইগঞ্জের বাসিন্দা। পলাতক গাড়ির চালক।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে বাসুদেব এবং উদয়রাজ মঙ্গলপুর মোড়ের দিকে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি বেপরোয়া গতিতে তাঁদের দিকে ধেয়ে আসে এবং সজোরে ধাক্কা মারে বাইকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande