
কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ বুধবার। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে মোট ৮৯.৯৯ শতাংশ ভোট নথিভুক্ত করা হয়েছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল লড়াই বিজেপি, বাম দল এবং কংগ্রেস জোটের সঙ্গে। আজ যে ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, ২০২১ সালের নির্বাচনে তার মধ্যে ১২৩টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা পরিসংখ্যান অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত জেলাভিত্তিক ভোটদানের হার :
পূর্ব বর্ধমান : ৯২.৪৬% (সর্বোচ্চ)
হুগলি: ৯০.৩৪%
নদিয়া: ৯০.২৮%
উত্তর ২৪ পরগনা: ৮৯.৭৪%
দক্ষিণ ২৪ পরগনা: ৮৯.৫৭%
হাওড়া: ৮৯.৪৪%
উত্তর কলকাতা: ৮৭.৭৭%
দক্ষিণ কলকাতা : ৮৬.১১%
রাজ্যের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক কড়াকড়ি থাকায় নির্বাচন প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে চলছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে রাজ্যজুড়ে বেলা ১১টা পর্যন্ত ৩৯.৯৭ শতাংশ, দুপুর ১টা পর্যন্ত ৬১.১১ শতাংশ এবং দুপুর ৩টে পর্যন্ত ৭৮.৬৮ শতাংশ ভোট পড়েছিল। বিকেল ৫টার এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, সন্ধ্যা ৬টা নাগাদ চূড়ান্ত হার ৯০ শতাংশের গণ্ডি অনায়াসেই ছাড়িয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি