‘বারেকা’ এলাকায় তিন দিনের জন্য ঘোষণা হলো ‘নো ফ্লাইং জোন’, বিক্রমাদিত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কড়া
বারাণসী, ৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে বেনারস রেল ইঞ্জিন কারখানা (বারেকা) এলাকা বিক্রমাদিত্য অনুষ্ঠানের কারণে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (বরুণা) প্
‘বারেকা’ এলাকায় তিন দিনের জন্য ঘোষণা হলো ‘নো ফ্লাইং জোন’, বিক্রমাদিত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কড়া


বারাণসী, ৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে বেনারস রেল ইঞ্জিন কারখানা (বারেকা) এলাকা বিক্রমাদিত্য অনুষ্ঠানের কারণে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (বরুণা) প্রমোদ কুমার। তিনি বলেন, মধ্যপ্রদেশ সরকারের তিন দিনের বিক্রমাদিত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে বারেকা এলাকায় কোনও ধরনের নিরাপত্তাহীনতা না থাকে।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত বারেকা এলাকায় কোনও কিছু উড়ানোর অনুমতি থাকবে না। হট বেলুন বা ড্রোনের মতো যেকোনও সামগ্রী উড়াতে দেখা গেলে, বিএনএস-এর ধারার অধীনে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিক্রমাদিত্য অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বারেকা এলাকা একটি সুনির্দিষ্ট সীমানার মধ্যে রাখা হয়েছে। এ সময় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য ড্রোন ব্যবহার করার অনুমতি থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande