
মাইবাং (অসম), ৩ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত ১১৩ নম্বর হাফলং জনজাতি সংরক্ষিত আসনে কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা তাঁর নির্বাচনী প্রচার অভিযান আরও জোরদার করে তুলেছেন।
নির্বাচনী সমাবেশ ছাড়াও নন্দিতা গার্লোসা জনগের পাশে গিয়ে তাঁদের সমস্যা নিয়ে কথা বলছেন। জেলার বিভিন্ন স্থানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। মাইবাং বাজারে কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা ব্যবসায়ীদের কাছে গিয়ে তাঁদের ভালোমন্দের খোঁজখবর নিয়ে হাত চিহ্নে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নন্দিতা বলেন, ভোটারদের কাছে ছুটে যাওয়ায় তিনি জনতার ব্যাপক সমর্থন পাচ্ছেন।
এদিকে আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র প্রার্থী ড্যানিয়েল লাংথাসাকে বিপুল সমর্থন করছে যুবপ্রজন্ম। তাই হাফলং আসনে এবার ত্রিমুখী লড়াই হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব