
পাটনা, ৫ এপ্রিল (হি.স.): দ্বারভাঙা থেকে বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ায় স্বাগত জানিয়েছেন বিহারের বিজেপি সভাপতি। তিনি একে মিথিলাঞ্চল ও সমগ্র বিহারের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এই পরিষেবা চালু হওয়ায় মানুষের যাতায়াত অনেক সহজ হবে এবং ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। দেশের অন্যতম আইটি কেন্দ্র বেঙ্গালুরুর সঙ্গে দ্বারভাঙার সরাসরি সংযোগ বিহারের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সঞ্জয় সারাওগি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বেই দেশে ধারাবাহিক উন্নয়ন সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, উড়ান সংস্থা আকাসা এই পরিষেবা চালু করেছে। এর আগে স্পাইসজেট এই রুটে পরিষেবা দিলেও গত ছয় মাস ধরে তা বন্ধ ছিল, ফলে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। নতুন করে পরিষেবা শুরু হওয়ায় মিথিলা অঞ্চলে স্বস্তি ফিরেছে বলেও জানান তিনি।
-----
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য