সামুদ্রিক ক্ষেত্রের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় সামুদ্রিক দিবসে শুভেচ্ছা অমিত শাহের
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জাতীয় সামুদ্রিক দিবস উপলক্ষে দেশের সামুদ্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই কর্মীদের দক্ষতা, সাহস এবং নিষ্ঠা ভারতের অগ্রগতিকে এ
অমিত শাহ


নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জাতীয় সামুদ্রিক দিবস উপলক্ষে দেশের সামুদ্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই কর্মীদের দক্ষতা, সাহস এবং নিষ্ঠা ভারতের অগ্রগতিকে এক নতুন দিশা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় অমিত শাহ সামুদ্রিক ক্ষেত্রের কর্মীদের অদম্য সাহসের প্রশংসা করে বলেন যে, শান্তি বা সংকট— যে কোনও পরিস্থিতিতে তাঁরা দেশহিতকে সর্বোপরি রেখে নিজেদের দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, পুরো দেশ তাঁদের সেবামূলক মনোভাব ও নিষ্ঠাকে প্রণাম জানায়।

অমিত শাহ তাঁর বার্তায় আরও উল্লেখ করেন যে, ভারতের সামুদ্রিক ক্ষেত্রের শক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, বিশ্ব-বাণিজ্যে ভারতের ক্রমবর্ধমান অংশীদারিত্বে সামুদ্রিক পথগুলির বিশেষ ভূমিকা রয়েছে, যা দেশের অর্থনীতিকে গতি প্রদান করে।

উল্লেখ্য, প্রতি বছর ৫ এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস পালিত হয়। ১৯১৯ সালের এই দিনেই ভারতীয় জাহাজ ‘এসএস লয়্যালটি’ মুম্বই থেকে লন্ডনের উদ্দেশে ঐতিহাসিক যাত্রা শুরু করেছিল, যা ভারতের সামুদ্রিক বাণিজ্যের সূচনা বলে মনে করা হয়।

বর্তমানে ভারতের প্রায় ৯০ শতাংশ বিদেশি বাণিজ্য (পরিমাণের ভিত্তিতে) এবং ৭০ শতাংশ (মূল্যের ভিত্তিতে) সামুদ্রিক পথের মাধ্যমেই সম্পন্ন হয়। দেশের কাছে ৭,৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ উপকূলরেখা, ১২টি প্রধান বন্দর এবং ২০০টিরও বেশি ছোট ও মাঝারি বন্দর রয়েছে, যা বাণিজ্য এবং অর্থনৈতিক বিকাশকে নিরন্তর গতিশীল রাখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande