বিশ্ব স্বাস্থ্য দিবসে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মঙ্গলবার চিকিৎসক থেকে শুরু করে সেবিকা তথা নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কুর্ণিশ জানানো হয়েছে। এই বছরের ভাবনা - স্বাস্থ্যের জন্য একসঙ্গে, বিজ্ঞানের পাশে দাঁড়াও। সরকারি ও বেসরকারি পর্যায়ে
সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে কুর্ণিশ


কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মঙ্গলবার চিকিৎসক থেকে শুরু করে সেবিকা তথা নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কুর্ণিশ জানানো হয়েছে। এই বছরের ভাবনা - স্বাস্থ্যের জন্য একসঙ্গে, বিজ্ঞানের পাশে দাঁড়াও। সরকারি ও বেসরকারি পর্যায়ে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্লাব সংগঠন আজকের এই দিনটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এক বার্তায় - সেবাব্রতীদের সকলকে কুর্নিশ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন- বিশ্ব স্বাস্থ্য দিবসে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে সমাজের প্রতি উল্লেখযোগ্য অবদানের জন্যে কুর্নিশ। সেইসঙ্গে সমস্ত সহ - নাগরিকদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande