
নিংবো(চিন), ৮ এপ্রিল (হি.স.) : দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু বুধবার চিনের নিংবোতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে একটি রোমাঞ্চকর ম্যাচে জয় পেলেন।
এই রোমাঞ্চকর ম্যাচে সিন্ধু এক ঘণ্টা সাত মিনিটের লড়াইয়ে পিছিয়ে পড়েও মালয়েশিয়ার বিশ্ব র্যাঙ্কিংয়ের ৩৮ নম্বর খেলোয়াড় ওং লিং চিংকে ১৫-২১, ২১-১১, ২১-১৯ গেমে পরাজিত করেছেন। সিন্ধু কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই চিনা ও দুইবারের চ্যাম্পিয়ন ওয়াং ঝি ই-এর মুখোমুখি হবেন।
এর আগে, আয়ুশ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বের ৭ নম্বর ও গত বছরের ব্রোঞ্জ পদকজয়ী চিনা লি শি ফেংকে ৫১ মিনিটে সরাসরি গেমে - ২১-১৩, ২১-১৬ - হারিয়ে অঘটন ঘটিয়েছেন। শেষ ষোলোতে আয়ুশ চাইনিজ তাইপের চি ইউ জেনের মুখোমুখি হবেন।
তবে, এই প্রতিয়োগিতায় লক্ষ্য সেন হংকংয়ের লি চেউক ইউ-এর কাছে ১২-২১, ১৯-২১ গেমে পরাজিত হয়েছেন।
মহিলাদের একক বিভাগে মালবিকা বানসোদ ও তানভি শর্মা দুজনেই সরাসরি গেমে নিজ নিজ ম্যাচে হেরে গেছেন।
বুধবার দিনের অন্য ম্যাচে এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্ত এবং উন্নতি হুডাও একক ম্যাচে খেলতে নামবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি