
নয়াদিল্লি , ৮ এপ্রিল (হি.স.) : বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এবারের আইপিএলের জয় না পাওয়া গুজরাট টাইটান্সের সঙ্গে খেলবে দিল্লি ক্যাপিটালস।
এই মরসুমে দিল্লি দুর্দান্ত ফর্মে আছে, প্রথম ম্যাচে এলএসজি-র বিপক্ষে ছয় উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও এমআই-এর বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে। বুধবার টাইটান্স তাদের প্রথম জয়ের সন্ধানে থাকবে।তারা দুটি ম্যাচেই হেরেছে। পিবিকেএস-এর কাছে তিন উইকেটে এবং আরআর-এর কাছে ছয় রানে হেরেছে। ২০২৫ মরসুমে গুজরাট টাইটান্স আধিপত্য বিস্তার করে যথাক্রমে ১০ উইকেট ও সাত উইকেটের বিশাল ব্যবধানে দুটি জয় পেয়েছিল দিল্লির বিরুদ্ধে।
গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দেখে নিন দুটি দলের পরিসংখ্যান:
ডিসি বনাম জিটি-র মুখোমুখি রেকর্ড:
**খেলা ম্যাচের সংখ্যা: ৭টি
**দিল্লি ক্যাপিটালসের জয়: ৩টি
**গুজরাট টাইটান্সের জয়: ৪টি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি