চিনা তাইপেই কে ৩-১ গোলে হারিয়ে নক আউটের আশা জাগিয়ে রাখল ভারত
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : নতুন ইতিহাস রচনা। থাইল্যান্ডের পাথুম থানি স্টেডিয়ামে ইতিহাস ছুঁল ভারতীয় জুনিয়র মহিলা ফুটবল। এএফসি অনূর্ধ্ব - ২০ ওমেন্স এশিয়ন কাপ ২০২৬ -এর গ্রুপ সি - র শেষ ম্যাচে চিনা তাইপেইকে ৩-১ গোলে হারিয়ে নক - আউটের আশা জিইয়ে র
ভারত ও চিনা তাইপেই খেলার অন্যতম দৃশ্য


কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : নতুন ইতিহাস রচনা। থাইল্যান্ডের পাথুম থানি স্টেডিয়ামে ইতিহাস ছুঁল ভারতীয় জুনিয়র মহিলা ফুটবল। এএফসি অনূর্ধ্ব - ২০ ওমেন্স এশিয়ন কাপ ২০২৬ -এর গ্রুপ সি - র শেষ ম্যাচে চিনা তাইপেইকে ৩-১ গোলে হারিয়ে নক - আউটের আশা জিইয়ে রাখল ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল।

বুধবারের খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা পড়ে ‘ইয়ং টাইগ্রেস’-দের। ২৬ মিনিটে এগিয়ে দেন ভূমিকা দেবী খুমুকচাম। ডান দিক থেকে সিবানি দেবী নংমেইকাপামের ক্রস ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে পৌঁছায় ভূমিকার কাছে এবং নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়েছেন তিনি।

এর ছ’মিনিট পরেই ব্যবধান বাড়ান সিবানি নিজেই। বাউন্স করা বলের দখল নিয়ে ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে বাঁ - পায়ের জোরালো শটে গোল করেন তিনি। প্রথমার্ধেই ২ - ০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চিনা তাইপেই। তবে ভারতের গোলরক্ষক রিবানসি জামুর দক্ষতায় বারবার ব্যর্থ হয় তারা। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে জয় প্রায় নিশ্চিত করেন সিবানি।

ইনজুরি টাইমে কাও সিন একটি গোল শোধ করলেও ফলাফলে আর কোনও পরিবর্তন হয়নি।

এই জয়ের ফলে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল ভারত। এখন কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে—জর্ডন ও উজবেকিস্তানের ম্যাচ ড্র হলেই সেরা তৃতীয় দল হিসেবে শেষ আটে জায়গা পেতে পারে ভারত।

প্রসঙ্গত, ২০০৪ সালের পর এই প্রথম এই প্রতিযোগিতায় জয়ের মুখ দেখল ভারতীয় অনূর্ধ্ব-২০ নারী দল। তাই আশা এখনও বেঁচেও জেগেই রয়েছে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande