
রাঁচি, ৮ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির নামকুম থানা এলাকার মওলানা আজাদ কলোনিতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। মৃত যুবকের নাম শেখ পারভেজ বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , ওই যুবক প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। সেই কারণে নেশার প্রভাবেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে নামকুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বুধবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ঘটনাটির সব দিক খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস