বঙ্কিমচন্দ্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৮ এপ্রিল(হি. স.) : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ''এক্স''-এ শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি নাম না করে বিরোধী পক্ষকে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৮ এপ্রিল(হি. স.) : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি নাম না করে বিরোধী পক্ষকে নিশানা করে মনীষীদের উত্তরাধিকার নিয়ে 'নোংরা রাজনীতি'র অভিযোগও তুলেছেন তিনি।নিজের বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ এবং আধুনিক বাংলা সাহিত্যের দিশারি। তাঁর চিন্তাধারার গভীরতা এবং ভাষার ঐশ্বর্য আজও মানুষকে একইভাবে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে, পরাধীন ভারতে বঙ্কিমচন্দ্রের রচনা দেশবাসীর মনে আত্মসম্মান এবং দেশপ্রেমের জোয়ার এনেছিল। বিশেষভাবে 'বন্দে মাতরম' সঙ্গীতের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সুর আজও দেশভক্তি এবং শহিদদের প্রতি শ্রদ্ধায় আপামর ভারতবাসীকে আবেগপ্রবণ করে তোলে। একে তিনি দেশের পরিচয়ের এক অবিচ্ছেদ্য স্তম্ভ হিসেবে বর্ণনা করেন।শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী কিছু মানুষের বিরুদ্ধে সস্তা রাজনীতির স্বার্থে বাংলার মহান চিন্তাবিদ ও সাহিত্যিকদের অপব্যবহারের অভিযোগ তোলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্কিমচন্দ্রের মতো পূজনীয় ব্যক্তিত্বের নামকেও বিকৃত করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, বাংলার মনীষীরা রাজ্যের গর্ব এবং আবেগের সঙ্গে যুক্ত। যাঁরা এই আবেগকে অবজ্ঞা বা বিকৃত করার চেষ্টা করবেন, বাংলার জনগণই তাঁদের যোগ্য জবাব দেবে। সবশেষে তিনি “জয় বাংলা” স্লোগান দিয়ে নিজের বক্তব্য শেষ করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande