আইনশৃঙ্খলা, নির্বাচন ও দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের কড়া সমালোচনা বিজেপি-র
কলকাতা, ৯ এপ্রিল (হি.স.) : আইনশৃঙ্খলা, নির্বাচন ও দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিত সরকার। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থি
আইনশৃঙ্খলা, নির্বাচন ও দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের কড়া সমালোচনা বিজেপি-র


কলকাতা, ৯ এপ্রিল (হি.স.) : আইনশৃঙ্খলা, নির্বাচন ও দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখ্য মুখপাত্র অ্যাডভোকেট দেবজিত সরকার।

বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ করেন যে সাম্প্রতিক একটি নৃশংস অপরাধের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন যে ঘটনার তদন্তে স্বচ্ছতা আনার জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজনীয় ছিল এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন যে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভাঙড় এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন যে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে অস্ত্রমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি এবং নির্বাচন কমিশনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande