সবজি বাজারে প্রচার, সাধারণের সঙ্গে মিশে নজর কাড়লেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি
আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াচ্ছেন গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাঝি। বৃহস্পতিবার তিনি ভিকদাস এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও দাবি শোনেন। প্রচারে
বাজারের ব্যাগ হাতে নির্মল মাঝি


আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াচ্ছেন গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাঝি। বৃহস্পতিবার তিনি ভিকদাস এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও দাবি শোনেন।

প্রচারের মাঝেই সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে স্থানীয় বাজারে গিয়ে সবজি কিনতে দেখা যায় তাঁকে। হঠাৎ প্রার্থীকে এভাবে বাজার করতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উৎসাহ তৈরি হয়। অনেকেই তাঁর সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা জানান।

ডঃ মাঝির বক্তব্য, “মানুষের পাশে থাকতে হলে তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত থাকা জরুরি। তবেই প্রকৃত সমস্যাগুলি বোঝা সম্ভব।”

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, একজন প্রার্থীকে সাধারণ মানুষের মতো বাজার করতে দেখে তাঁরা খুশি। এতে প্রার্থীর সরলতা ও মানুষের প্রতি আন্তরিকতা প্রকাশ পায় বলেও তাঁদের মত।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এলাকায় প্রচারের তৎপরতা বাড়ছে। তারই মধ্যে নির্মল মাঝির এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande