দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত, তাপমাত্রা বাড়বে কয়েক দিনের মধ্যে
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.):-রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে স্থানীয়
হাবিবুর রহমান বিশ্বাস


কলকাতা, ৯ এপ্রিল (হি. স.):-রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে স্থানীয়ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে কিছু ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ১১ ও ১২ এপ্রিল সম্পূর্ণ শুষ্ক পরিস্থিতি থাকলেও ১৩ এপ্রিল উপকূল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা কমবে এবং ১০ তারিখের পর বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।এদিকে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি কম রয়েছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande