ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তিদায়ক আবহাওয়া, পারদ পতন দক্ষিণবঙ্গে
কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): মুখভার আকাশের, বৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া এমনই। তাপমাত্রার পারদও নেমেছে অনেকটাই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমেছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। ঝড়
ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তিদায়ক আবহাওয়া, পারদ পতন দক্ষিণবঙ্গে


কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): মুখভার আকাশের, বৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া এমনই। তাপমাত্রার পারদও নেমেছে অনেকটাই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমেছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম।

ঝড়-বৃষ্টির সৌজন্যে আবহাওয়া রয়েছে মনোরম। তবে, এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না। শুক্রবার, ১০ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্বাভাসে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে অস্বস্তি অনুভূত হবে। বৃষ্টির পরিমাণ শুক্রবারের পর থেকেই কমে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande