শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের
কলকাতা, ১ মে (হি.স.): দ্বিতীয় দফার ভোটের পরই স্ট্রংরুমে নজরদারির উদাসীনতা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার গণনাকেন্দ্রের পাহারায় পোলিং এজেন্টদের ভূমিকা কী থাকবে, তা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিতে বৈঠক ডাকলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্
শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের


কলকাতা, ১ মে (হি.স.): দ্বিতীয় দফার ভোটের পরই স্ট্রংরুমে নজরদারির উদাসীনতা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার গণনাকেন্দ্রের পাহারায় পোলিং এজেন্টদের ভূমিকা কী থাকবে, তা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিতে বৈঠক ডাকলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টেয় এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি, তেমনই খবর তৃণমূল কংগ্রেস সূত্রে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এক্সিট পোলের সমীক্ষায় ভরসা না করে গণনার শেষমূহূর্তে পর্যন্ত মাটি কামড়ে লড়াই চালিয়ে যাওয়া বার্তা দিতে পারেন অভিষেক। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত হয়েছে। তাঁদের ঠান্ডা মাথায় পুরো গণনা প্রক্রিয়ায় নজর রাখার নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠকে। প্রসঙ্গত, কারচুপির আশঙ্কায় যেভাবে তৃণমূলের তরফে স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক তেমনভাবেই গণনাকেন্দ্রের ভিতরেও কড়া নজর রাখতে হবে এজেন্টদের। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত চালাতে হবে নজরদারি, বাইরে বেরনোর প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ বিকল্প এজেন্টদের তৈরি থাকতে হবে গণনাকেন্দ্রে। গণনা প্রক্রিয়া চলাকালীন সেখানে সন্দেহজনক কাউকে নজরে এলে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। দলীয় প্রার্থীদের খবর দিতে হবে তখনই। কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলা হতে পারে বৈঠকে।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পর্বের গোড়া থেকেই এই ধরনের ভার্চুয়াল বৈঠক করে আসছেন অভিষেক। ওই সময়ে দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-১ এবং বিএলএ-২)-দের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির সময়ে দু’বার এমন ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিএলএ এবং নেতাদের সঙ্গে পাঁচটি ভার্চুয়াল বৈঠক সেরেছেন তিনি। এর পরে মার্চে ভোট ঘোষণার পর থেকে প্রচার পর্ব শুরু হয়ে যায়। ভোটের মাঝে আর তেমন ভার্চুয়াল বৈঠকে বসতে দেখা যায়নি অভিষেককে। ফের গণনার আগে এই বৈঠকে তিনি কী বার্তা দেন, সেই দিকে তাকিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande